শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে অবরোধকৃত রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন। বুধবার বিকালে তারা আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন এবং ঘোষণা দেন লাগাতার কর্মসূচির।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বিতভাবে এ ঘোষণা দেয়া হয়। বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার  থেকে লাগাতার কর্মসূচি পালন করবেন তারা। তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হবে। আজকের মতো কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।

শিক্ষার্থীদের ভাষ্য, এটি কোনো এক দিনের আন্দোলন নয়; বরং তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নে দীর্ঘমেয়াদি লড়াই। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। দ্রুত অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা সতর্ক করেন।

এর আগে, অধ্যাদেশ জারির দাবিতে বুধবার দুপুরে সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।


এ জাতীয় আরো খবর...