শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

জামায়াত আমিরের নির্বাচনী সফরের সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ হয়েছে। আগামী ২২ তারিখ থেকে তিনি নির্বাচনী সফর শুরু করবেন।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম। সূচি অনুযায়ী ঢাকা থেকেই নির্বাচনী সফর শুরু করবেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
 
২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


এ জাতীয় আরো খবর...