শিরোনামঃ
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি আগামীকাল পবিত্র শবে বরাত জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি ত্রয়োদশ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে মৃত বেড়ে ৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এদের মধ্যে ৫ জনই নারী।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে চাপা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ৬ জনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডোবার পানিতে তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেন, ‘রেকার দিয়ে বাসটি উপরে তোলা হয়েছে। পানির নিচে নিমজ্জিত ইজিবাইকটিতে তল্লাশি চলছে। পুরো ডোবাটি সার্চ করা শেষ হলে নিশ্চিত হওয়া যাবে আর কোনো মরদেহ ভেতরে আটকে আছে কি না।’

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...