শিরোনামঃ
ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা কেন হয় এবং এর পূর্বাভাস পাওয়া কি সম্ভব? রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? সার নিয়ে ‘সংকট’ কতটা গভীর? মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে? বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করলো যুক্তরাষ্ট্র বিদেশি কর্মী নিয়োগ কীভাবে হবে, যা জানাল মালয়েশিয়া স্পিননির্ভর দল থেকে যেভাবে বাংলাদেশ টিমে পেস বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

ফার্সি শব্দ ‘শবে বরাত’ অর্থ ভাগ্যরজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

ইসলাম ধর্মাবলম্বীদের অনেকে বিশ্বাস, শবে বরাতের রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন শবে বরাতে। মৃত স্বজনের কবর জিয়ারত করেন।


এ জাতীয় আরো খবর...