শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন র‍্যাব সদস্য।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব-৭ এর কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম. মোজাফফর হোসেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাবের ওপর হামলা চালায়। এতে র‍্যাব কর্মকর্তা ও সদস্যসহ চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এ জাতীয় আরো খবর...