শিরোনামঃ
হরমুজ প্রণালি নিয়ে আলোচনা ইতিবাচক বলছে ওমান, তবে চুক্তি হলেও এখনই খুলবে না হরমুজ – সতর্কতা ইরানের পত্রিকা: ‘কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে? শেখ হাসিনার পতনের পর সরকারবিহীন তিনদিন কী কী ঘটেছিল অনুমতি ছাড়া কারো ছবি তুললেই কি অপরাধ? শেখ হাসিনা চাইলেই কি দেশে ফিরতে পারবেন? এভারেস্টে ৩০ বছর ধরে হিমশীতল হয়ে থাকা ‘গ্রিন বুটস’ সম্ভবত বাড়ি ফিরছে আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন? আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর নজরদারিতে আছে বিজিবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীটির করনীয় নিয়ে (২৬ জানুয়ারি) সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ ৪ বিজিবি দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বাহিনীটির সিইও লেফটেনেন্ট কর্নেল মোশারফ হোসেন। তিনি বলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের অধিনে সব ব্যাটালিয়ন সীমান্তজুড়ে অবৈধ অস্ত্র, চোরাচালান রোধসহ সন্ত্রাসীদের নিয়ন্ত্রনে কাজ করছে বিজিবি।
বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় ৬টি জেলার (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী) ৫৩টি উপজেলায় ৩৪টি সংসদীয় আসনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় সেনাবাহিনী ব্যতিত এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৯টি উপজেলাসহ আরও ৪১ উপজেলায় সেনবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে “মোবাইল স্ট্রাইকিং ফোর্স” হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি।
এরমধ্যে কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির আওতায় ১৯ উপজেলার ১২টি সংসদীয় আসন, কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির আওতায় ২২ উপজেলার ১৪টি সংসদীয় আসন, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির আওতায় ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসন এবং সুলতানপুর ব্যাটালিয়নের আওতায় ৬ বিজিবির আওতায় ৭ উপজেলায় ৫টি সংসদীয় আসনে ১লা ফেব্রুয়ারির মধ্যে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসময় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে  দায়িত্ব পালন করবে।

একই সাথে সীমান্ত সুরক্ষা নিশ্চিতে কুমিল্লা সেক্টরের মধ্যে ৩২৭ কিলোমিটার এলাকাজুড়ে অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশরোধে আভিযান অব্যহত আছে বলেও জানান ৪ বিজিবির সিইও লে. কর্নেল মোশারফ হোসেন।


এ জাতীয় আরো খবর...