শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কৃত্রিম সংকট না হলে ফল যা-ই হোক মেনে নেবো: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘কৃত্রিম সংকট’ তৈরি না হলে ফল যা-ই হোক তিনি মেনে নেবেন। ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

খেলাফত মজলিসের আমির বলেন, ‘যদি বড় রকমের সমস্যা সামনে না আসে, কৃত্রিম কোনো সংকট তৈরি না করা হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয়, সেটাই আমরা মানবো।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ সকাল সাড়ে সাতটায় শুরু হয়, তা বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা চলবে। ভোটগ্রহণে কোনো জটিলতা দেখেছেন কি না—এমন প্রশ্নে মামুনুল হক বলেন, ‘এখনো আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি, এখানে পরিবেশে সমস্যা কিছু দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে হচ্ছে – খুব বেশিও নয়, আবার একেবারে নেই, তা-ও নয়। মোটামুটি কিছু মানুষ ভোট দিতে এসেছে। তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। সবকিছু স্বাভাবিক আছে।’


এ জাতীয় আরো খবর...