শিরোনামঃ
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন? ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর? পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে পত্রিকা: ‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা’ ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল? টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো রসে ভরপুর আখের নাম ‘ব্ল্যাক রুবি’, এর বৈশিষ্ট্য কী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।

শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা রাজ্যের শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খবর ইন্ডিয়া ট্যুডের।

এর আগে, গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। সপ্তাহ পেরুতেই এবার ফিলিপ সাংমার গ্রেফতারের কথা জানা গেলো।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্র খবর পেয়ে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফিলিপ সাংমাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন, তিনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেফতার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।

 

ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা। তাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। ছয় দিন পর ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।


এ জাতীয় আরো খবর...