শিরোনামঃ
ইরানে হামলা চলার মধ্যেই ফের আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু পত্রিকা: ‘হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে’ যে নির্বাসিত ভারতীয় রাজাকে কোনদিন ব্রিটেনের বাইরে যেতে দেওয়া হয়নি সরকার হঠাৎ মন্ত্রীদের ‘পুলিশ প্রটোকল’ তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে? আন্দোলন শেষ, এরপরে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী? শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্রের শুনানিতে কী হলো, অভিযুক্ত কারা আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প, দাবি মার্কিন রাষ্ট্রদূতের পত্রিকা: ‘আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ’ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়? কোটি কোটি বছর আগে কি সাপের পা ছিল?
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নগ্ন ছবি ধারণ করে ইন্টারনেটে প্রচার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মাগুরার মহম্মদপুরে গৃহবধূর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) গ্রেফতারকৃত সাবু সরদারকে (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূ (২৪) ও সাবু সরদারের পরিচয় হয়।  একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে সাবু ওই গৃহবধূকে ভিডিও কলে নগ্ন হয়ে কথা বলতে বাধ্য করেন। এ সময় সাবু ভুক্তভোগীর অজান্তেই সেই দৃশ্যগুলো মোবাইল ফোনে ধারণ করে রাখেন।

পরে ওই ছবি ও ভিডিওকে পুঁজি করে তিনি ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ভুক্তভোগী এতে রাজি না হয়ে স্বামীর সংসারে ফিরে গেলে সাবু ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়-স্বজনদের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে দেন।  এমনকি ভুক্তভোগীর ফেসবুক আইডির পাসওয়ার্ড সংগ্রহ করে সেখানেও সেসব ছবি পোস্ট করেন। এতে ভুক্তভোগীর দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙে যায় এবং তিনি সামাজিকভাবে মারাত্মকভাবে হেয়প্রতিপন্ন হন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাবু সরদারকে গ্রেফতার করে।

মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ভুক্তভোগী নারীর সম্মানহানি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।  অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...