শিরোনামঃ
ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে? ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন কংগ্রেসের কড়া বার্তা পত্রিকা: ‘শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার’ খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ ঋণ, পুনঃতফসিল, দেউলিয়া – এসব শব্দের অর্থ কী? তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে ‘অপসারিত’ মমতা ব্যানার্জী, এরপরে কী? কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক কেন? ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিলেও এখনি পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র পত্রিকা: ‘আ.লীগ সরকারের ৩১ বিদ্যুৎ প্রকল্প থাকছে না’ সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি? পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা অ্যান্ডি বার্নহাম কে?
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ফেনীর আদালতে আত্মহত্যার চেষ্টা নারী বিচারপ্রার্থীর

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬

ফেনীতে আদালত চলাকালে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী বিচারপ্রার্থী। অসুস্থ অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১০ মে রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলী আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটটে। ভুক্তভোগী নারীর বোন জানান, স্বামীর বিরুদ্ধে দেনমোহর সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত মোহনার স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে মোহনা সাথে আনা বিষপান করেন। সে ফেনী শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মোহনার স্বামী আকবর হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষপান করায় হঠাৎ মোহনা ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।
আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের পিতা আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার ছিল মামলার ধার্য তারিখ।
আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


এ জাতীয় আরো খবর...