শিরোনামঃ
ইরানের হামলার ভয়ে খাবারের গাড়িতে করে গোপনে বিমান পরিবর্তন করেছিলেন ট্রাম্প, প্রতিবেদনে দাবি ১২ই অগাস্ট সূর্যগ্রহণ কীভাবে ও কোন কোন জায়গা থেকে দেখা যাবে কিছু বডিবিল্ডার অল্প বয়সেই মারা যাচ্ছেন কেন? শিশুদের টিকার সংখ্যা কমানোর নির্দেশে সই করলেন ট্রাম্প বিএসএফের হাতে বাংলাদেশি আটক হওয়ার পর এক ভারতীয়কে ধরে আনে স্থানীয়রা, যা জানা যাচ্ছে সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নিহত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর পত্রিকা: ‘রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল’ বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না? হেফাজতে ইসলাম কী চেয়েছে বিএনপি সরকারের কাছে? মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নিজ ঘরে বালিচাপা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নিজের নির্মাণাধীন ভবনে বালিচাপা দিয়ে রেখেছে দূবৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী  সদর উপজেলার শর্শিদ ইউনিয়নের চোছনা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রীনা আক্তার(২৮) প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী। নিহতের ছেলে জানান, ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক তাঁকে দেখে পালিয়ে যায়। এছাড়া নিহতের কানে ও গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে গেছে।  মঙ্হলবার বিকেল থেকে রীনা নিখোঁছ ছিলেন উল্লোখ করে স্বজনরা জানান ছিনতাইকারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।

খবর পেয়ে তাৎক্ষণিক ফেনী সদর সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুম, ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


এ জাতীয় আরো খবর...