শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

জুরাইনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ছিল বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সড়কের পাশে জমে ছিল বৃষ্টির পানি। সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন আনোয়ার হোসেন (৫৫)। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজধানীর জুরাইনের ঋষিপাড়া এলাকায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন রাজধানীর যাত্রাবাড়ীতে বইয়ের ব্যবসা করতেন। তিনি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

আনোয়ার হোসেনের স্বজন তৈয়ব আলী বলেন, জুরাইনে শ্যালকের বাসায় কোরবানির পশু পৌঁছে দিতে গিয়েছিলেন আনোয়ার। সেখান থেকে হেঁটে ফেরার পথে সড়কের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সেখানে পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিড়ে পানিতে পড়ে ছিল।

তৈয়ব আলী জানান, অচেতন অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা পৌনে দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...