বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কার্নিভ্যালে মনোবন্ধুর কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬
কার্নিভ্যালে মনোবন্ধুর কর্মশালা

কার্নিভ্যালে মানসিক স্বাস্থ্যের ওপর ছিল এক বিশেষ কর্মশালা। উপস্থিত ছিলেন কিশোর আলোর নিয়মিত মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভাগ মনোবন্ধুর পরামর্শক অধ্যাপক আহমেদ হেলাল। উপস্থিত শ্রোতাদের থেকে প্রশ্ন নেওয়ার মধ্য দিয়ে কর্মশালার ব্যতিক্রমী সূচনা করেন এই মনোরোগ চিকিৎসক।

একজনের জিজ্ঞাসা, কোনো কিছু নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করার উপায় কী? আহমেদ হেলাল বললেন, ‘টেনশনমুক্ত থাকার উপায় নেই। আমরা এটাকে ম্যানেজ করে চলব।’ দুশ্চিন্তার বাইরে বাকি ৯৯ শতাংশ বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিলেন। পাশাপাশি প্রতিদিন নিজেকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারে সবচেয়ে গুরুত্বারোপ করলেন তিনি। তিনি জানালেন, নিজের নাম উল্লেখ করে প্রতিদিনের যাপিত জীবনের জন্যে নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে।

কোনো কিছু নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করার উপায় কী? আহমেদ হেলাল বললেন, ‘টেনশনমুক্ত থাকার উপায় নেই

শ্রোতাদের পরের প্রশ্ন, সোশ্যাল অ্যাংজাইটি কীভাবে কমানো যেতে পারে? আহমেদ হেলালের পরামর্শ, যেসব পরিস্থিতি আমাদের অস্বস্তিতে ফেলে, সেসবের মুখোমুখি হওয়ার বিকল্প নেই। ধীরে ধীরে ক্রমাগত অংশগ্রহণ বাড়াতে হবে। এ প্রসঙ্গে আহমেদ হেলাল বাবা-মায়েদেরও সহযোগিতা প্রত্যাশা করলেন। তিনি বললেন, ‘এখানে বসবে না, দাঁড়াবে না, ওভাবে তাকাচ্ছ কেন, এটা করলে কেন’ কারও সঙ্গে শৈশব থেকে ক্রমাগত এমন ধরনের আচরণ করা হলে তাঁর স্বতঃস্ফূর্ত বিকাশ বাধাপ্রাপ্ত হয়। সোশ্যাল অ্যাংজাইটির উৎপত্তিও এখান থেকেই।

কর্মশালায় আহমেদ হেলাল চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকার আহ্বান জানালেন। তাঁর ভাষ্যে, মনের যত্নে এটাই জরুরি।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...