শিরোনামঃ
ইরানের ওপর আবারও ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’ বাংলার একদা সমৃদ্ধশালী আদি জৈন ধর্মাবলম্বীরা কোথায় হারিয়ে গেলেন? ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের, অভিযোগ প্রত্যাখ্যান প্রসিকিউশনের আবার কেন আন্দোলনের হুমকি দিচ্ছে ভারতের ককরোচ জনতা পার্টি? পত্রিকা: ‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’ খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষাবিভাগের ‘ইউটার্ন’সহ যা হলো
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ইরানে আবারও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ইরানে আবারও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই বিস্ফোরণের কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই হামলা কিংবা বন্দর আব্বাসে বিস্ফোরণ নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়া না করার বিষয়ে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তাঁকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না উল্লেখ করে ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প প্রশাসনকে বিদায় করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা সময়ক্ষেপণের কৌশল নিয়েছে, তা কোনো কাজে আসবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...