শিরোনামঃ
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে? সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ? লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি? গোয়েন্দাদের কাজের কৌশল যেভাবে বদলে দিয়েছে ৯/১১-এর ঘটনা এবং এখনো যা শেখার আছে ‘নাইন ইলেভেন’- যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? পত্রিকা: ‘অনুমোদনের পরও আটকে আছে পে স্কেলের গেজেট’ ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- দাবি গবেষকের অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটির আয়কর মামলা ঘিরে এপর্যন্ত যা যা ঘটেছে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

তল্লাশিচৌকি দেখে পালাতে গিয়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬
তল্লাশিচৌকি দেখে পালাতে গিয়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের তল্লাশিচৌকি দেখে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আরজ আলী (১৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মশিউর রহমান সড়কের স্মৃতিসৌধ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরজ আলী কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। আর দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে আরজ আলীসহ তিনজন ঝিনাইদহের হামদহ এলাকা থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিলেন। তা দেখে ডান দিক দিয়ে পালাতে গিয়ে কাঁটাতারে বেঁধে মোটরসাইকেল থেকে পড়ে যান তাঁরা। এ সময় একটি চলন্ত বাস এসে আরজ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্য দুজন হালকা আঘাত পেয়েছেন।

ঘটনাস্থল থেকে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...