ঘরে অলস পড়ে থাকা নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে সরকার দলীয় একজন সংসদ সদস্য পাঁচশ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে এবং কেন ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়? এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতির ওপর কোন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে?সূত্র: বিবিসি বাংলা