সম্পত্তি সংক্রান্ত আইনে আনা নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় সেটি ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনজীবীরা বলছেন, এই সংশোধনীর ফলে একদিকে বাবা-মা বা দাদা-নানা যেমন সম্পত্তি দান করলেও যতদিন তারা বেঁচে থাকবেন, ততদিন তাদেরও অধিকার থাকবে। বিশেষ করে যাদের শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে, তাদের জন্য অনেক জটিলতার অবসান হবে।সূত্র: বিবিসি বাংলা