শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পাঠকমেলা জেলা কমিটির উদ্যোগে রোববার (১০ আগস্ট) বিকালে ফেনী প্রেসক্লাবে এ দোয়া অনুষ্ঠান হয়। দোয়া পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম।

দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীর সঞ্চালনায় উক্ত দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখার সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক,পাঠক মেলার অন্যতম সদস্য ও ফেনী চ্যারেটি ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আকরাম।

এসময় বক্তারা অধ্যাপিকা মাহমুদা বেগমের শিক্ষাক্ষেত্রে অবদান, সৎ ও ন্যায়পরায়ণ জীবনাচরণ এবং দেশপ্রেমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও আলোকবর্তিকাকে হারালো উল্লেখ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেষে অধ্যাপিকা মাহমুদা বেগম’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক,ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন,সাধারণ সম্পাদক সৈয়দ মনির, পাঠক মেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, মাঈন উদ্দিন মিয়াজি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী,দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম,
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদুল হক খোকন, পাঠকমেলা জেলা কমিটির সদস্য ওসমান গনী রাসেল, আবরার হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন প্রমুখ।


এ জাতীয় আরো খবর...