শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

এনসিপির ফেনী জেলা কমিটি: সৈকত আহবায়ক, মানিক সদস্যসচিব

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে দলের কেন্দ্রীয় সংগঠক জাহিদুল ইসলাম সৈকতকে আহ্বায়ক ও শাহ ওয়ালী উল্লাহ মানিককে সদস্যসচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফেরদৌস আনোয়ার, এমদাদুল হক রাজিব, আশরাফ হোসেন সাদেক, আব্দুল্লাহ আল মামুন, জিনাত রেহানা আক্তার, মোহাম্মদ আবুল কাশেম, জুলফিকার আলী ও অ্যাডভোকেট রাশেদ আবরার।সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাইমিন তাজিম। যুগ্ম সদস্য সচিব পদে জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল জোবায়ের, ফজলে এলাহী সায়েম, আব্দুল কাইয়ুম সোহাগ, জহির রায়হান, বদরুদ্দোজা নোভেল, ওমর ফারুক ও মোসলেহ উদ্দিন মাহাদী।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুজা উদ্দিন সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, সানা উল্লাহ রাশেদ, মিরাজ হোসাইন, ওমর ফারুক শুভ, জোবায়ের আল মুজাহিদ, নাহিদ রাব্বি ও আব্দুর রহিম। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল হালিম ও আবু সাঈদ অনি। সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ ইদ্রিস আলী, আকবর হোসেন, গোলাম রসুল রাবিদ, শোয়াইবুল ইসলাম, হাবিব খান স্বপন, ইঞ্জিনিয়ার কবির আহমেদ, গাজী ওবায়দুল হক রনি, অধ্যক্ষ আবুল কালাম, হাফেজ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ শাহজাহান, আফতাবুল ইসলাম, জাহিদুল ইসলাম তারেক, আনিকা নাওয়ার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, আলী হোসাইন জাহিদ, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফজলুল হক রনি, মনিরুল ইসলাম, আশরাফুজ্জামান কাওসার, ঋতু রাবেয়া, সাদেকুল ইসলাম সোহাগ ও নির্মল সরকার, উম্মে হানী তৃষা, শাহাদাত হোসেন তারেক, রেজাউল করিম প্রান্তিক, জান্নাতুল ফেরদৌস, আরিফ খান জয়, মাহফুজুল হোসাইন আদনান, রবিউল আউয়াল সজিব, নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন, আজিমুল হক, জাবেদ ইকবাল, জাকিয়া সুলতানা, আবির হোসাইন ফরায়েজী ও আব্দুল হালিম।

নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, এ আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলায় জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আমাদের লক্ষ্য ফেনী জেলায় এনসিপির কার্যক্রমকে সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করা এবং জনগণের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা।


এ জাতীয় আরো খবর...