সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় ফেনীর দাগনভূঞায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯ ডিসেম্বর শুক্রবার বিকালে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর হাছান আলী জামে মসজিদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, বিএনপি নেতা আবদুর রব মোল্লাহ, ডা. মোজাম্মেল, সরকারি ইকবাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, দাগনভূঞা পৌর কৃষক দলের আহবায়ক শওকত আলী শাহীন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী নিরব।
পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর...