শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

জাতির উদ্দেশে দেয়া ভাষণে জামায়াতের আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও থাকবে। আর তরুণরা বাংলাদেশের ক্যাপ্টেন এবং আমরা হবো যাত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে ভাষণে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে আমি প্রতিহত করবো। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন। ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, বিচারবিভাগকে আমূল সাজাতে হবে, সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে। দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদেরকে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মারা গেলে তাদেরকে সম্মানের সাথে কাঁধে বহন করে লাশ দেশে আনা হবে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির।


এ জাতীয় আরো খবর...