শিরোনামঃ
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে পত্রিকা: ‘শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী’ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এ কথা বলেন।

তিনি বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রনিং ছিলো না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিলো তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিলো না লেথেল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিলো, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

ম্যারাথনে শহিদ পরিবারের সদস্য ও আহতসহ সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন।


এ জাতীয় আরো খবর...