শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন: শনিবার পর্যন্ত আপিলের সুযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা যাদের বাতিল হয়েছে তারা আজ ও কাল আপিলের সুযোগ পাচ্ছেন। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন পদপ্রার্থীরা ভোটের প্রচারণায় নামবেন বলেও জানা গেছে।

এদিন সকাল থেকেড নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। চীফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র জমা দেয়ায় অযোগ্য ১২ জন প্রার্থী সকাল ১১ টা পর্যন্ত পুনঃর্বিবেচনার জন্য আবেদন করেছে।

আগামী ২৪ আগস্ট এসব আপীলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কি না তা জানিয়ে দেবে কমিশন।

জানা গেছে, এদিন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শহীদুল্লাহ হলে নামাজ আদায় করবেন। একুশে হলে ছাত্রদের সাথে জুমার রামাজ পড়বেন জিএস প্রার্থী তানভীর বারী হামিম। এছাড়া ফজলুল হক হলে নামাজ পড়ার পর কুশল বিনিময় করবেন এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে বিকেলে প্যানেলের বাকি সদস্যরা মিলিত হবেন।

এদিকে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শামসুন নাহার হলের প্রার্থীদের একটি বড় অংশের সমন্বয়ে ১১ জনের প্যানেল ঘোষণা করা হবে। ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।


এ জাতীয় আরো খবর...