শিরোনামঃ
পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার সৃষ্টি হলো, যা বলছেন বিজ্ঞানীরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষণা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রুবেল মোগলকে আহ্বায়ক, সালমান আল রাকিবকে সদস্য সচিব ও ফাহিমুল ইসলাম নাহিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ৯০ দিনের মধ্যে সকল ক্লাস ও হল কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে সকল কার্যক্রম পরিচালিত হবে।

কমিটিতে শাহরিয়ার আল সোহান, মুনতাসির রহমান সামী পাটোয়ারী, শাহাদাত হোসেন সাজ্জাদসহ ৩০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়াও ৪১ জনকে সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির সদস্যরা বিজয় মিছিল করেছে।


এ জাতীয় আরো খবর...