শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী: তারেক রহমান

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এবং বিএনপির কাছে জনগণ ভালো কিছু পরিবর্তন আশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয়, ড্যাবের আজকের নির্বাচনই তার প্রমাণ।

গণতন্ত্রের ভীত ধীরে ধীরে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।


এ জাতীয় আরো খবর...