শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

চার বছর আগে নিখোঁজ হওয়ার পর লাশ হয়ে ফিরেছিলেন অটোরিকশা চালক ভজন দেবনাথ সজল (৩৫)। সেই হত্যাকাণ্ডের ঘটনায় রায় ঘোষণা করেছে আদালত।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: জুয়েল জাহের আলী (পলাতক), সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, রতন মন্ডল ও আব্দুর রশিদ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল আজিজকে খালাস দেয়া হয়েছে।

২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় ভাড়া নিয়ে বের হওয়ার পর সজল আর ফেরেননি। পরদিন সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় দেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী বলেন, ‘এই রায়ের মাধ্যমে সজলের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেল। আমরা আশা করি, পলাতক আসামিকেও দ্রুত গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করা হবে।’
 
একটি পরিবারের ভাঙা স্বপ্নের প্রতীক হয়ে থাকলো সজলের মৃত্যু। তবে ন্যায়বিচারের এ রায়ে তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে মনে করছে স্বজনরা।


এ জাতীয় আরো খবর...