শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের দিকে যেতে হবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

স্বেচ্ছাচারি মনোভাব থাকলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের ওপর এনসিপিসহ জনগণের আস্থা থাকবে না। তাই কমিশন পুনর্গঠন করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জে দলের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, কোনো রাজনৈতিক দল অথবা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন তাদের স্বাধীনতা ও স্বকৃীয়তা বজায় রাখতে পারছে না। এজন্যই এনসিপির সাথে বৈষম্য করছেন।

শাপলা প্রতীকের বিষয়ে জানান, কমিশন এখন পযর্ন্ত এনসিপির শাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। এ সময়, শাপলা না পেলে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন তিনি। সেইসাথে, তাদের দাবিগুলো পুরণ হলে ফেব্রুয়ারিসহ যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রস্তত রয়েছেন বলেও জানান সারজিস আলম।


এ জাতীয় আরো খবর...