শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ব্রান্ড নকল করে চানাচুর-চিপস তৈরি: নুর ফুড প্রোডাক্টসকে জ‌রিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেনীতে না‌মি-দা‌মী বি‌ভিন্ন ব্রান্ড নকল করে চানাচুর ও চিপস প্যাকেটজাত করে বি‌ক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র। ২৫ আগস্ট সোমবার দুপুরে জেলা শহরের রামপুর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর জানায়, ফেনী শহরের রামপুরা এলাকায় মেসার্স নুর ফুড প্রোডাক্টস নামের এক‌টি প্রতিষ্ঠান চানাচুর ও চিপসের নামে বিভিন্ন ব্র্যান্ডের পণ‌্য নকল করে বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদার‌কি অ‌ভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান‌টি একা‌ধিক মোড়কীকরণ যন্ত্র ব‌্যবহার করে কিশোরগঞ্জের ঠিকানা দিয়ে সততা চিপস, ঢাকার ঠিকানা দিয়ে চানাচুর ও অনুমোদনহীন নানা চটকদার নাম ব‌্যবহার করে মোড়কীকরণ করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। এ কর্মকান্ডকে ভোক্তা অ‌ধিকার বিরোধী কার্য হিসেবে আমলে নিয়ে অ‌ধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে প্রতিষ্ঠান‌টিকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় অনতিবিলম্বে উৎপা‌দিত সকল পণ্যের বৈধ লাইসেন্স নিয়ে এ দপ্তরে অনু‌লি‌পি প্রেরণের নির্দেশনা দেয়া হয়।

এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য এ সময় লিফলেট বিতরণ করা হয়। এতে নিরাপদ খাদ‌্য পরিদর্শক আব্দুর রহমান, ব‌্যাটা‌লিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...