শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ফেনী রেল ষ্টেশন থেকে ১৮ কেজি গাঁজাসহ  ২ মাদক কারবারী আটক 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ১৮কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৬ অক্টোবর সোমবার সকালে ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত জাহেদ হোসেন টেকনাফ উপজেলার জাহিদি মোডা নোয়াপাড়া এলাকার ও আয়েশা আক্তার (৪৪) কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলি এলাকার বাসিন্দা।
গোপন সংবাদে মাদক আসার খবরে র‍্যাবের একটি টিম রেলওয়ে ষ্টেশন এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। র‍্যাবের উপস্থিত টের পেয়ে এক নারী ও পুরুষ ষ্টেশন থেকে ব্যাগ সহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের কাছে মাদকসহ ২ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের সহকারী পুলিশ সুপার পরিচালক মিডিয়া এ আর এম মোজাফফর হোসেন জানান, র‍্যাব আইন শৃঙ্খলার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।


এ জাতীয় আরো খবর...