শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ফেনী-৩ আসনকে নতুন করে সাজানোর ঘোষণা মিন্টুর

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে ফেনী-৩ ( দাগনভূঞা- সোনাগাজী) আসনকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন আসনটিতে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  তিনি বলেন এ আসনের মাটি ও মানুষের সাথে তার পরিবার মিশে আছে যুগ যুগ ধরে।
১৯ ডিসেম্বর শুক্রবার সকালে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক ছুট্টুর কবর জিয়ারত শেষে উপস্থিত নারী ও পুরুষদের উদ্দেশ্যে এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার সমস্যা এরইমধ্যে শনাক্ত করা হয়েছে, এখন শুধু সমাদানের পথ খোঁজা হচ্ছে। সংসদ সদস্য নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করে উন্নয়নমূলক কাজ করা হবে।  অতিতের মতো তার পরিবার দলমতের উপর উঠে জনগনের পাশে থাকবে বলেও উল্লেখ করেন মিন্টু। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জায়লস্কর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিঙ্কু, জেলা ছাত্রদলের সভাপতি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুল হক রাজিব উপস্থিত ছিলেন।
উল্লেখ মিন্টুর পিতা আলহাজ সফি উল্যাহ দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার ছোট ভাই উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন দুইবার দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান ও ২০১৮ সালে ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী হলেও রাতের ভোটের কাছে হেরে যান। এছাড়া মিন্টুর চাচা মো: ইয়াছিন ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান।
অন্যদিকে দাগনভূঞার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিন্টু পরিবারের অবদান স্মরনীয় হয়ে আছে। এসব কারনে তিনি প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে তারুণ আগ্রহ দেখা গেছে। আর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নতুন করে হিসাব শুরু করছেন।


এ জাতীয় আরো খবর...