শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা: মঈন খান

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন,  আওয়ামী লীগ বুঝতে পারেনি, জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা। বিএনপি মধ্যপন্থায় বিশ্বাসী, কোনো চরমপন্থা নয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব। প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে লড়াই করা হয়, যারা আন্দোলন সংগ্রাম করে তাদের শাসক বানানো হয় আবার সেই শাসকদের বিরুদ্ধেই কথা হয়।
 
 
তিনি বলেন, আজকে যারা বিপ্লবী, পরদিন তারা শাসক হয়ে উঠবে না– এর কোনো গ্যারান্টি নেই। এক বছর আগের ও পরের বাংলাদেশের মানুষদের বিশ্লেষণ ভিন্ন।
 
বিএনপির সিনিয়র এ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অভিনন্দন। সংসদে যুক্তিযুক্তবিরোধী দল না থাকলে গণতন্ত্র হুমকিতে পড়বে। ‘বাংলাদেশে গণতন্ত্র নতুন করে উদয় হয়েছে, তাকে অস্তমিত হতে না দেয়া আমাদের দায়িত্ব’, যোগ করেন ড. আব্দুল মঈন খান।


এ জাতীয় আরো খবর...