শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বুয়েট শিক্ষার্থী রোকনের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মধ্যরাতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। তবে যমুনার পথে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্নায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।

 শিক্ষার্থীরা জানান, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
 
এছাড়া প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তবে এই দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
 
এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।


এ জাতীয় আরো খবর...