ফেনীর দাগনভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের নির্দেশনায় মঙ্গলবার দিনব্যাপি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
উঠান বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে নারী পুরুষদের মধ্যে তুলে ধরেন বক্তারা। এসব বৈঠকে পধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাকি বিল্লাহ্। এসময় তিনি বলেন বিএনপি শুধু কথা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস করেনা, বাস্তবে বিশ্বাসী। অতিতে তিনবার ক্ষমতায় থাকাবস্থায় তার প্রমান মিলেছে উল্লেখ করে স্বাধীনতার শক্তির পক্ষে থাকতে জনগনের প্রতি আহবান জানান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের বিবেচনা করে পক্ষ নেয়ার আহবান জানান বাকি। তিনি ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান। আবদুল আউয়াল মিন্টু জনপ্রতিনিধি না হয়েও এলাকায় যে অবদান রেখেছেন তার প্রতিদানে জনগন ধানের শীষের প্রার্থীকেই জয়ী করবেন বলে প্রত্যাশা জানান বক্তারা।

বৈঠকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৈঠকে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।