শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সড়ক ছাড়লেন শেকৃবি শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে পূর্বঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি চলে দেড় ঘণ্টা। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে আগারগাঁও এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা সরে গেলে স্বস্তি ফিরে আসে যাত্রী ও চালকদের মধ্যে।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদদের ন্যায্য দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উপেক্ষিত হচ্ছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে শেকৃবি শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। একই রাতে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা।


এ জাতীয় আরো খবর...