শিরোনামঃ
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি আগামীকাল পবিত্র শবে বরাত জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি ত্রয়োদশ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সাপুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ফেনীর দাগনভূঞা উপজেলার সাপুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জানুয়ারি বৃহস্পতিবার)  দুপুরে বিদ্যালয় মাঠে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক মোহাম্মদ বাকি বিল্লাহ।
এসময় প্রধান অতিথি বলেন, শুধু শিক্ষা অর্জন করলেই হবেনা, সুস্থ সবল থাকতে ক্রীড়া প্রতিযোগীতায়ও মনোযোগ দিতে হবে। মুখস্ত বিদ্যা পরিত্যাগ করে বাস্তব জ্ঞান অর্জনের চর্চা করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাহলে কর্ম ক্ষেত্রে তার প্রয়োগ করা যাবে। প্রধান শিক্ষক সামছুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিবিন্ন শিক্ষক ছাড়াও সাংবাদিক শহীদুল আলম ইমরান, আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে অংশ নিয়ে শতাধিক শিক্ষার্থী পুরস্কার লাভ করে। প্রতিবছরের ধারাবিহকতায় ভাল ফলাফল, পরিস্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক বিবেচনায় এ বছর সেরা শিক্ষার্থীর পুরস্কার লাভ করে দশম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার।  এছাড়া যেমন খুশি তেমন সাজো বিভাগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে ধারণ করে পুরস্কার জিতে অষ্টম শ্রেণির ছাত্রী নাজমুন নাহার খুশি।


এ জাতীয় আরো খবর...