শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠি নিয়ে কী ভাবছে ভারত?

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ছাত্র-জনতার অভূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি পর্যালোচনা করার কথা জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৬ নভেম্বর) এ কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি (বাংলাদেশের দেয়া চিঠি) পর্যালোচনা করা হচ্ছে।’ 
তিনি আরও বলেন, আমরা অনুরোধটি (হাসিনাকে ফেরতের) পেয়েছি এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব।
এর আগে, জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয়।
 
রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার (২১ নভেম্বর) ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।
 
তৌহিদ হোসেন আরও বলেন, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুই দিন আগে।


এ জাতীয় আরো খবর...