শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, রয়েছে কঠোর বার্তাও

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
BNP

দুই থেকে তিনদিনের মধ্যেই ২৫০টি আসনে দল মনোনীত প্রর্থীদের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন বিএনপি নেতারা৷

দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কয়েক দিনের সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয় সোমবার (২৭ অক্টোবর) রাতে। দলের হাইকমান্ডারে সঙ্গে মতবিনিময় করেন সম্ভব্য প্রার্থীরা। শীর্ষ পর্যায় থেকে আসে নির্দেশনাও। ঐক্যবদ্ধ থাকলে যোগ্যদের মূল্যায়ন করার প্রতিশ্রুতিও ছিল দলটির শীর্ষ নেতাদের।

ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তাও দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে হাইকমান্ড বলছে, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল।
 
দলের চেয়ারপারস বেগম জিয়ার ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম।
 
আর মনোয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে প্রত্যেক কর্মীকে। প্রতিটি মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। অনেক যোগ্য প্রার্থী থাকলেও আগামী দিনে যাকে নোমিনেশন দেয়া হবে, সবাইকে তার পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
 
বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যেনো কেউ না হয়, সেই বিষয়গুলো নিয়েই হাইকমান্ড বৈঠক করেছেন সম্ভব্য প্রার্থীদের নিয়ে।
 
চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেয়া হবে বলে জানান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি।


এ জাতীয় আরো খবর...