শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের

কাজী মুহাম্মদ হোসাইন, যুক্তরাষ্ট্র
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ আগস্ট) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ হার উল্লেখ করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার। এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের এক ঘোষণায় প্রকাশিত হয়েছে।

হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর ওপর শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই)। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে তিন দিনব্যাপী আলোচনার শেষদিন ছিল বৃহস্পতিবার।

আগের দুই দফা বৈঠকে উভয় পক্ষের মধ্যে কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর...