শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিল্পপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে সাউথইস্ট ব্যাংক পরিবার থেকে গভীর শোক জানিয়ে বলা হয়, তিনি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য ও পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজিম উদ্দিন ১৯৪০ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তিনি নিজ জেলা ফেনীসহ বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ সমাজহিতৈষী কাজে জড়িত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিম উদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আজকের অবস্থানে নিয়ে আসতে অনন্য ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষার প্রতি তাঁর প্রতিশ্রুতি ও নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই।


এ জাতীয় আরো খবর...