শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান; নেটদুনিয়ায় ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

জানা গেছে, ছবিগুলো স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তোলা। ছবিতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। তার পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, পায়ে সাদামাটা স্নিকার্স এবং হাতে একটি স্মার্টফোন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে উঠে পড়ছেন।

বিএনপির মিডিয়া সেল ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছে, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।”

ছবিগুলোর প্রতিক্রিয়ায় ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সাধারণ জীবনযাপন এবং ভিআইপি সুবিধা বর্জনের প্রশংসা করেছেন।

ছবিগুলোর পোস্ট দেওয়ার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বিএনপির মিডিয়া সেলের পেজে অর্ধ লক্ষ’র বেশি রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য করেছেন ১০ হাজার জনেরও বেশি এবং শেয়ার হয়েছে ১০ হাজার বারেরও বেশি।


এ জাতীয় আরো খবর...