শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

জনকণ্ঠের কার্যক্রম বন্ধের পর সম্পাদক অবাঞ্চিত, ৬ সদস্যের এডিটোরিয়াল বোর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই বিপ্লবের পক্ষে থাকা দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার পর পত্রিকাটির সম্পাদক শামিমা খানকে অবাঞ্চিত ঘোষণা করে ৬ সদস্যের এডিটোরিয়াল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের সদস্য হিসেবে মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, পত্রিকাটির প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী এবং মীর জসিম উদ্দিন।

এর আগে জুলাই বিপ্লবের পক্ষে থাকা দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সব ধরনের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করে পত্রিকাটির সাংবাদিকরা। শনিবার (২ আগস্ট) বিকেলে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : জুলাই বিপ্লবের পক্ষে থাকা সাংবাদিকদের চাকরিচ্যুত, জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা’

পোস্টে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান।

পোস্টে আরও বলা হয়, এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্তাযই নিজ দায়িত্বে বের করবেন। এরপর থেকেই পত্রিকাটির সব বিভাগের সাংবাদিক, কর্মকর্তারা কর্মবিরতি পালন শুরু করেন।


এ জাতীয় আরো খবর...