শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী, প্রতিক্রিয়া অপু বিশ্বাসের

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সন্তানসহ শাকিব-বুবলি ও অপু বিশ্বাস- ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তবে এই সফর একা নয়, সঙ্গে আছেন চিত্রনায়িকা বুবলীও। সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে তোলা ছবি ঘুরছে দারুণভাবে, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। শাকিব ও বুবলীকে নিয়ে যখন গুঞ্জন তীব্র হচ্ছে, তখন অনেকেই জানতে চাচ্ছেন, এ নিয়ে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া।

যদিও অপু বিশ্বাস এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-বুবলীকে নিয়ে কিছু বলছেন না। তবে রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন অপু। তখন যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর একসঙ্গে থাকার প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস বলেন, মানুষ মানুষকে চিনতে পারে না, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই মুহূর্তে হয়তো সিফাতকে ভালোবাসতে পারেন না। আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।

আরও পড়ুন: দেশে দূরত্ব, বিদেশে শাকিব-বুবলী যেমন

এরপর শাকিব খান প্রসঙ্গে আরও স্পষ্ট করে তিনি বলেন, আমি ১৫ জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তবে আজই পড়ে নিতে বলবো। সেখানেই সব প্রশ্নের উত্তর রয়েছে। শাকিব, অপু ও বুবলী—তিনজনই ঢালিউডের পরিচিত মুখ। এই প্রসঙ্গেই অপু যোগ করেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের একটি পেশাগত সম্পর্ক আছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট। তাই এ জায়গা থেকে আমি সবাইকেই সম্মান করি।

অন্যদিকে একনাত্র সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, আমি অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছি। কিন্তু মা হিসেবে আমার জীবনে সত্যিকারের সাফল্য আসবে যেদিন আব্রামকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করতে পারবো।

সবশেষে তিনি বলেন, দর্শক ও ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। চাই, তারা যেন সবসময় আমাকে এভাবেই ভালোবাসা আর দোয়ায় ভরিয়ে রাখেন।


এ জাতীয় আরো খবর...