শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

পিটার হাস ওয়াশিংটন ডিসিতে

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে  ‘কলকণ্ঠ’  সহ কয়েকটি গলমাধ্যম।

এর আগে সকালে পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।  এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। পরে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দলের নেতাদের কক্সবাজার যাওয়ার কারণ জানান।

বিকেলে পাঠানো সেই বার্তায় মুশফিক উস সালেহীন জানান, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এনসিপি’র ৩ জন আমন্ত্রণ পেয়েছেন। সেখানে যোগ দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। লিঁয়াজো কমিটির অংশ হিসেবে এই উপদেষ্টা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমন্ত্রণ পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে দাওয়াত পেয়েছেন হাতেগোনা কয়েকজন। স্থান সংকুলান হবে না দেখে নাকি সবাইকে দাওয়াত দেয়া হয়নি। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আছেন, কিন্তু অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে যোগ দেয়া তারা সমীচীন মনে করেননি।

এনসিপির এই নেতা জানান, ‘এক মাসে পুরো দেশে প্রায় ৮ হাজার কি.মি ঘুরতে গিয়ে শেষের দিকে আমরা অনেকেই অসুস্থ হয়ে যাই। হাসনাত একটু বেশিই অসুস্থ হয়, যেটা নিয়ে নিউজও হয়েছে। জ্বর, ঠাণ্ডা, কাশিতে ভুগেছে সারজিসও। ৩০ দিনে পুরো দেশে পদযাত্রা ও অগণিত সমাবেশ শেষ করে দুটো দিন এই ওয়েদারে কেউ যদি সমুদ্র পাড়ে ঘুরতে যায়, সেটা কি খুব অস্বাভাবিক? ৫ আগস্টেই, কারণ সরকারি অব্যবস্থাপনার কারণে আজকের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ পাননি কেউ কেউ, যোগদান করা থেকে বিরত থাকছেন বাকিরা।


এ জাতীয় আরো খবর...