শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ: রুহুল আমিন

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ কারণে দল থমকে গেছে এবং টুকরো টুকরো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিলে স্বাগত বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, নেতা-কর্মীদের মূল্যায়ন এবং দেশের মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবেই আমরা এই কাউন্সিলের আয়োজন করেছি। দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি না এ নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। সারাদেশে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরও পড়ুন: জিএম কাদেরকে বাদ দিয়েই জাপার কাউন্সিল আজ

রুহুল আমিন বলেন, গত আট বছর দলের অবস্থার অবনতি হলেও নেতা-কর্মীরা নিজেদের শ্রম, অর্থ ও ত্যাগ দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। তিনি অঙ্গীকার করেন, ভবিষ্যতে উপজেলা, ইউনিয়ন ও মহানগর পর্যায়ে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মানব সেবা, মানব কল্যাণ এবং মানুষের ভাগ্য পরিবর্তনই হবে জাতীয় পার্টির মূল লক্ষ্য।


এ জাতীয় আরো খবর...