শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ইউক্রেন এক ইঞ্চিও জমি ছাড়বে না: জেলেনস্কি

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। খবর বিবিসি’র।

এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সমাধান শান্তির পরিপন্থী হবে। পুতিনের এই যুক্তরাষ্ট্র সফর হবে ২০১৯ সালের পর ট্রাম্পের সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা।

২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি।


এ জাতীয় আরো খবর...