শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

আইনস্টাইনের মতো দেখতে রোবট বিক্রি চীনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

এবার রোবট বিক্রির দোকান খুলেছে চীন, যেখানে বিক্রি হচ্ছে মানুষের মতো দেখতে বিভিন্ন রোবট। বেইজিং শহরে অবস্থিত ‘রোবট মল’ নামের নতুন এ রোবটের দোকানে যান্ত্রিক দাস থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে মানবসদৃশ রোবট বিক্রি হচ্ছে।

চীনের রাজধানীতে শুক্রবার চালু হওয়া এ দোকান একশটির বেশি ধরনের পণ্য বিক্রি হবে। এই দোকানটি দেশটির প্রথম দিকের এমন কিছু দোকানের একটি, যেখানে হিউম্যানয়েড বা মানুষের মতো রোবট ও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী রোবট বিক্রি হচ্ছে। অনেকে এ দোকানটিকে গাড়ির শোরুমের সঙ্গে তুলনা করছেন। কারণ এখানে রোবট বিক্রির পাশাপাশি খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ বা মেরামতের সেবাও দেওয়া হচ্ছে।

বিবিসি লিখেছে, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’তে অনেক বেশি বিনিয়োগ করেছে চীন। কারণ, ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বয়স্ক জনসংখ্যার মতো বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে চাইছে দেশটি। দোকানটির পরিচালক ওয়াং ইফান বলেছেন, “রোবট যদি মানুষের ঘরে ঘরে ব্যবহার করতে হয় তাহলে কেবল রোবট নির্মাতা কোম্পানির ওপর নির্ভর করলে চলবে না।”

এ দোকানে যেসব রোবট বিক্রি হচ্ছে সেগুলোর দাম শুরু হচ্ছে দুই হাজার ইউয়ান বা প্রায় দুইশো ৭৮ ডলার থেকে এবং কিছু রোবটের দাম কয়েক লাখ ইউয়ান পর্যন্তও হতে পারে। আয়োজকরা বলেছেন, দর্শনার্থীরা এখানে বিভিন্ন ধরনের রোবটের সঙ্গে কথা বলতে ও যোগাযোগ করতে পারবেন। এখানে কুকুরের মতো দেখতে রোবট ও দাবা খেলতে জানে এমন রোবটও রয়েছে। দোকানটিতে আলাদা একটি অংশও রয়েছে, যেখানে রোবটের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও রোবট মেরামতের সেবাও মিলছে।

‘রোবট মল’টি বিশেষ থিমওয়ালা এক রেস্তোরাঁর পাশে অবস্থিত, সেখানে রোবটরা অতিথিদের খাবার পরিবেশন করছে ও এসব খাবার তৈরি করছে যান্ত্রিক রাঁধুনিরা। বিবিসি লিখেছে, সম্প্রতি রোবট শিল্পকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন এবং গত বছরে এই খাতে দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে দেশটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবট তৈরির নতুন কোম্পানির জন্য ১ ট্রিলিয়ন ইউয়ানের তহবিল গঠনের পরিকল্পনাও করছে চীন সরকার। রোবট মলের উদ্বোধনে পাশাপাশি বেইজিংয়ে পাঁচ দিনের ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স’ও শুরু হয়েছে, সম্মেলনটি শুরু হয়েছে শুক্রবার।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এ বছরের ইভেন্টটিতে দুইশোরও বেশি দেশীয় ও বিদেশি রোবট কোম্পানি থেকে দেড় হাজারেও বেশি প্রদর্শনী হবে। ১৪ থেকে ১৭ অগাস্ট প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেইমস’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং, যেখানে ২০টির বেশি দেশের দল বিভিন্ন ইভেন্টে অংশ নেবে, যেমন ট্র্যাক ও ফিল্ড, নাচ ও ফুটবল।


এ জাতীয় আরো খবর...