শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ইতালিতে অভিবাসী বহনকারী জাহাজ ডুবে নিহত ২৬

মুশফিকুল আলম বিপ্লব, ইতালি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ফাইল ছবি

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসীদের বহনকারী একটি জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এখনও অনেকে নিখোঁজ আছেন। তাদেরকে অনুসন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। ওই অভিবাসীরা ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন। বুধবার সকালে মৃতদেহসহ ওই বোট দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অভিবাসীদের থেকে জানা যায়, তারা লিবিয়া থেকে বোটে করে রওনা দেন। প্রথমে একটি বোটে পানি ঢুকে পড়লে তারা অন্য একটি বোটে স্থানান্তরিত হন। যা পরবর্তীতে ডুবে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ওই বোটে ৯২-৯৭ জন অভিবাসী ছিলেন। এ বছরের শুরু থেকে আফ্রিকা থেকে মধ্য ভূমধ্যসাগরে পাড়ি দেয়ার সময় ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন। ইতালির রেড ক্রস অভিবাসী কেন্দ্রের প্রধান ইমাদ দালিল বলেছেন, উদ্ধারকৃতরা স্বাভাবিকভাবেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। এর আগে রেড ক্রসের তরফে বলা হয়, মোট ৫৬ জন পুরুষ ও চার নারীকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আফ্রিকা থেকে অভিবাসীদের সমুদ্র যাত্রা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। অবৈধভাবে এসব আগমন বন্ধে কঠোর পদক্ষেপেরও আহ্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর...