শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই। চ্যানেল 24 -এর সঙ্গে সাক্ষাতকারে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে।

জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনও সরগরম রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছেই।

তবে যে যাই বলুক, নির্বাচন নিয়ে সরকারের দেয়া নির্ধারিত সময়েই আস্থা রাখতে চায় বিএনপি। চ্যানেল 24 -এর সঙ্গে সাক্ষাতকারে দলটির মহাসচিব জানান, এ নিয়ে তার দলে কোনো অনিশ্চয়তা নেই।

শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ ও অতীতে রাজপথের ভূমিকা।

প্রশ্ন ছিলো সংবিধান পবিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কী? মহাসচিবের সাফ জবাব, কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি। এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরেই।

নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ জাতীয় আরো খবর...