শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল লোক জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাকরাইল মোড়ে একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসের দিকে মিছিল নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে দেখা যায়, জাপা কার্যালয়ের ভেতরে অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করলেও বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সাংবাদিকরা কার্যালয় থেকে বের হওয়া নেতাকর্মীদের ঘিরে নানা প্রশ্ন করছেন। তবে ভেতরে কী ঘটছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাপা ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও যৌথ বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে। এতে গণ-অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শনিবার কাকরাইল কার্যালয়ের সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


এ জাতীয় আরো খবর...