শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তবে আগের চাইতে ইমপ্রুভ করেছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে। ব্রেইনে ব্লিডিং হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হলো, এখানে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি।

তিনি বলেন, এটি খুবই পরিষ্কার—নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের উপর এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সাথে তারা কী করেছে—চিন্তা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

এ সময় নুরকে বিদেশে চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিএনপির মহাসচিব।


এ জাতীয় আরো খবর...